ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বের করা হয় শোভাযাত্রা
ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বের করা হয় শোভাযাত্রা

শিক্ষা শুধু গ্রহণ করলেই হবে না। একে ধারণ ও লালন করতে হবে। তাহলেই শিক্ষার উদ্দেশ্য পরিপূর্ণ হবে। গত ২৯ মার্চ শনিবার নগরের আগ্রাবাদে অবস্থিত বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের নির্বাহী পরিচালক মো. মাসুম কামাল, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ নুরুল আলম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বেচারাম দাশ, সিনিয়র শিক্ষক সুরঞ্জন বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের মহাব্যবস্থাপক রাহেনা বেগম, উপমহাব্যবস্থাপক কে এম মোস্তাফিজুল কবির ও বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের কর্মকর্তা ও কর্মচারীরা।
বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধনের পর শোভাযাত্রায় অংশ নেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্বের অনুষ্ঠান সঞ্চলনা করেন সহকারী শিক্ষক রাজীব ভট্টাচার্য্য। সাংস্কৃতিক অনুষ্ঠানে পর র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ করেন অতিথিরা। বিজ্ঞপ্তি।