ব্যাংকে হিসাব খুলতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকে প্রথম হিসাব (অ্যাকাউন্ট) খুলতে গেছেন কিন্তু হিসাব খোলার নিয়ম জানেন না। সে ক্ষেত্রে পোহাতে হতে পারে নানা ঝামেলা। নিয়ম-কানুন জানা থাকলে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যাওয়া যায়। ফলে সময়ও কম লাগে। তাই আপনার নিজের প্রয়োজনেই জানতে হবে ব্যাংকে হিসাব খোলার নিয়ম। যিনি জানেন না, আপনি জেনে তাঁকেও সহায়তা করতে পারেন। হিসাব খোলার ক্ষেত্রে সরকারি আর বেসরকারি সব ধরনের তফসিলি ব্যাংকের নিয়ম-কানুন প্রায়ই একই ধরনের—বলছিলেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মো. মাসুদ।হিসাব খোলার জন্য যা লাগবেএকটি সরকারি ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ এনামুল জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ব্যাংকে হিসাব খোলা হয়ে থাকে। প্রতিটি ব্যাংকে রয়েছে চলতি হিসাব (কারেন্ট অ্যাকাউন্ট) আর সঞ্চয়ী হিসাব (সেভিংস অ্যাকাউন্ট)।যে কেউ সঞ্চয়ী হিসাব খুলতে পারেন আর প্রধানত ব্যবসার ক্ষেত্রে চলতি হিসাব খোলা হয়ে থাকে। চলতি হিসাবের মাধ্যমে যেকোনো সময় ব্যাংক থেকে টাকা তোলা ও জমা করা যায়। তবে যেকোনো ব্যাংক থেকে চলতি হিসাবে সুদ দেওয়া হয় না। কিন্তু সঞ্চয়ী হিসাবে ব্যাংকগুলো সুদ দিয়ে থাকে। যেকোনো ধরনের হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংকে প্রাথমিক জমার স্তর (ইনিশিয়াল ডিপোজিট) জমা দিয়ে হিসাব খুলতে হবে। এ ছাড়া ব্যাংকগুলোতে হিসাব খুলতে গেলে ‘আপনার গ্রাহককে জানুন’ বা কেওয়াইসি ফরম পূরণ করতে হয়, ট্রানজেকশন প্রোফাইল এবং নমুনা স্বাক্ষর কার্ড (চেকের মধ্যে যে সই দিয়ে টাকা লেনদেন করা হয়ে থাকে) দেওয়া হয়ে থাকে। হিসাব খোলার সময় এ ফরমগুলো অবশ্যই পূরণ করতে হয়। সরকারি বা বেসরকারি যেকোনো ব্যাংকে হিসাব খুলতে হলে অবশ্যই একজন পরিচয়দানকারী বা ইন্ট্রোডিউসার প্রয়োজন এবং ব্যাংকে যেকোনো ধরনের হিসাব খুলতে হলে হিসাবধারীর বয়স ১৮ বছর হতে হবে।চলতি হিসাব খুলতে যা লাগবে পরিচয়দানকারী কর্তৃক সত্যায়িত দুই কপি পাসপোর্ট সাইজের ছবি। পরিচয়দানকারীর অবশ্যই ওই ব্যাংকে চলতি হিসাব সচল থাকতে হবে। মনোনীত উত্তরাধিকারী ব্যক্তি বা ব্যক্তিদের (নমিনি) এক কপি পাসপোর্ট সাইজের ছবি, যা হিসাবধারী কর্তৃক সত্যায়িত হতে হবে। হিসাবধারী ও মনোনীত উত্তরাধিকারীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। টিন নম্বর (যদি থাকে)।ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান হলে  পরিচয়দানকারী কর্তৃক সত্যায়িত হিসাবধারীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি। বৈধ ট্রেড লাইসেন্স। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।অংশীদারি হিসাব খোলার ক্ষেত্রে পরিচয়দানকারী কর্তৃক সত্যায়িত সব অংশীদারের দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবি। অংশীদারি দলিলের সত্যায়িত ফটোকপি। সব অংশীদারের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদারেরা যে সিদ্ধান্ত নেবেন, সে সিদ্ধান্তের কপি সঙ্গে জমা দিতে হবে।লিমিটেড কোম্পানির হিসাব  পরিচয়দানকারী কর্তৃক সত্যায়িত সব পরিচালকের পাসপোর্ট সাইজের দুই কপি করে ছবি। বোর্ড রেজ্যুলেশন।  মেমোরেন্ডাম অব আর্টিকেল অ্যান্ড অ্যাসোসিয়েশনের (রেজিস্টার্ড অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস কর্তৃক অনুমোদিত) সত্যায়িত কপি। আর হিসাব পরিচালনার ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত।  সার্টিফিকেট অব কমেন্সমেন্ট এবং  প্রাথমিক ট্রেড লাইসেন্স।সঞ্চয়ী হিসাব খুলতে হলে যে ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলতে চান, একজন পরিচিত হিসাবধারীর সচল সঞ্চয়ী হিসাব ওই ব্যাংকে থাকতে হবে।  পরিচয়দানকারী কর্তৃক হিসাবধারীর ওই দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করা লাগবে। মনোনীত উত্তরাধিকারী ব্যক্তি বা ব্যক্তিদের এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, যা হিসাবধারী কর্তৃক সত্যায়িত হতে হবে। হিসাবধারী ও মনোনীত উত্তরাধিকারীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।  শিক্ষার্থী হলে তিনি যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত সে প্রতিষ্ঠানের পরিচয়পত্র লাগবে। হিসাব স্থানান্তরআপনি যদি কখনো কোনো ব্যাংকে হিসাব খোলার পর কোনো কারণে ওই হিসাব স্থানান্তর করতে চান, এ জন্য একটি দরখাস্ত করতে হবে ব্যাংকের ব্যবস্থাপক বরাবর এবং যে শাখায় হিসাবটি স্থানান্তর করতে চান, ওই শাখাটি অবশ্যই দরখাস্তে উল্লেখ করতে হবে। অবশ্যই যে ব্যাংকে আপনার ইতিপূর্বে হিসাব খোলা ছিল, সে ব্যাংকের অন্য যেকোনো শাখায় হিসাব স্থানান্তর করতে হবে। দরখাস্তের সঙ্গে অবশ্যই আপনার চেকবইটি সংযুক্ত করতে হবে বলে জানানমো. মাসুদ।চেকবই হারালেশত ব্যস্ততার মধ্যে হিসাব খোলার পর কোনোভাবে যদি আপনার চেকবই হারিয়ে ফেলেন, তাহলে যা করতে হবে— থানায় সাধারণ ডায়েরি করতে হবে।  হিসাবধারীকে ওই ব্যাংকের চেক হারানোর নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে। আর ফরমের একটি অংশ পরিচয়দানকারী পূরণ করবেন।