ব্যাঙ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা এসে যাচ্ছে। আর ব্যাঙ প্রজাতির জন্য আসছে তাদের প্রধান উৎসবের দিন! দিনভর গলা ফুলিয়ে ঘ্যা ঘো ঘ্যা ঘো। বর্ষার নতুন জলে মচ্ছবরত এমন হাজারো সোনা ব্যাঙের দেখা মেলে আমাদের জলাশয়গুলোতে। ব্রাজিলেও এমন সোনা ব্যাঙ দেখা যায়। তবে তাদের নামটা একটু প্যাঁচালো—ব্রাজিলিয়ান সিলোফ্রাইনি ডাইডাকটিলা। ৯ দশমিক ৮ মিলিমিটারের মতো লম্বা এই ব্যাঙগুলো দুনিয়ার সবচেয়ে খুদে ব্যাঙ। দক্ষিণ গোলার্ধ, বিশেষ করে ব্রাজিলেই বেশি চোখে পড়ে এই পুঁচকেদের।