প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের গ্রাম কুমিল্লা জেলার মৌলভীনগর, যার অনেকটাই প্রকৃতির দখলে। আর সেখানে কত যে বিচিত্র প্রাণীর বাস। তেমনি এক চমকে দেওয়া প্রাণী-গেছো ব্যাঙের দেখা মিলল সেদিন।
আমাদের বাড়ির সর্ব উত্তরে আকশচুম্বী বাঁশঝাড়ের ছায়ায় এক লম্বাটে মোর্তাক বন। শীতল পাটি বোনার একমাত্র উপকরণ হচ্ছে এই মোর্তাক। সেই মোর্তাক বনেই আস্তানা গেড়েছে এই গেছো ব্যাঙের দল।
মোর্তাকের গলায় ফাঁস লাগানো লতা ছাড়িয়ে আগাছা পরিষ্কার করছি আমি। হঠাৎ আম্মার ডাকে দৌড়ে গেলাম, ‘দেখে যা ব্যাঙের কাণ্ড।’ সত্যিই কী অবাক কাণ্ড! মোর্তাক গাছে দিব্যি আয়েশ করে বসে আছে এক গেছো ব্যাঙ। দূর থেকে ছবি ওঠাচ্ছি, পাছে ব্যাঙটা পালিয়ে যায়। কিন্তু কি তাজ্জব! ব্যাঙটা দৌড়ে পালাল না, ঠায় বসে রইল।
ই-মেইলে পাঠানো ছবিগুলো দেখে প্রাণীবিজ্ঞানী ড. রেজা খান জানিয়েছেন এগুলো ডোরাকাটা গেছো ব্যাঙ।
মো. তুষার