ব্যান্ড সংগীতের মূর্ছনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে ব্যান্ড সংগীতের সুর-মূর্ছনা আর দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাসে ৯ নভেম্বর অনুষ্ঠিত হলো ‘রেড রক ফিয়েস্তা’। চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে বসেছিল এ আনন্দ আয়োজনের আসর। রেড কার্পেট ইভেন্টজের আয়োজনে এ আসরে ১৮টি ব্যান্ডদল মাতিয়ে রাখে দর্শক-শ্রোতাদের।
বেলা সাড়ে ১১টায় ‘সাধক’ ব্যান্ডদলের যন্ত্রসংগীতের সুরে শুরু হয় আয়োজন। এরপর তারা এন্টার স্যান্ডম্যান, স্ট্রেইঞ্জার ও ব্লাড ব্রাদার শিরোনামের তিনটি ইংরেজি গান পরিবেশন করেন। শুরুতেই জমে যায় অনুষ্ঠান। দর্শকদের মেটাল ও ইংরেজি গানের সুরে মাতিয়ে যায় ব্যান্ডদল ফ্র্যান্টিক, অ্যামেচার, ক্সোফেটজসও ওয়ান ক্লাউড। এবার বাংলা। মঞ্চে আসে ব্যান্ডদল ওয়ারিয়র। এলআরবির ‘গতকাল রাতে’ গানটি গেয়ে মাতিয়ে তোলে মঞ্চ। এ ছাড়াও নিজেদের তিনটি গান পরিবেশন করেন তাঁরা। একে একে দর্শকদের মাতিয়ে রাখে ব্যান্ডদল আয়োনিক বন্ড, পাওয়ার অব গ্রাউন্ড, সোল অব ইনফিনিটি, তীরন্দাজ, কালো অধ্যায়, দ্য ট্রি, মাই থার্টি ফাস্ট ডিম্যারিট, মেট্রিক্যাল, বিবর্ণ, বে অব বেঙ্গল, প্যারিসড অ্যাম্পায়ার ও শহরতলী। শহরতলী ব্যান্ডদল পরিবেশিত ‘ফেলানি’ শিরোনামের গানটি হূদয় ছুঁয়ে যায় সবার। ‘জেলখানার চিঠি’ গানটি পরিবেশনের মাধ্যমে যখন শহরতলী বিদায় নেয় ঘড়ির কাঁটায় তখন রাত ১২টা।