ব্যাপারটা কী শকিং!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হূৎপিণ্ডে আধেক মায়া,আধেক দেখি ছল;ছলাৎ ছলাৎ ছিটকে পড়েকচুপাতার জল।এই দেখি তো তুলতুলে সফট,আবার দেখি রকিং;ব্যাপারটা বেশ শকিং!কখন কিসে ‘না’ হয়ে যায়,কখন কিসে ‘হ্যাঁ’?এই তো শুনি অট্টহাসি,এই তো শুনি ‘ভ্যাঁ’!হঠাৎ দেখি পিন-সাইলেন্স,হঠাৎ টু মাচ টকিং;ব্যাপারটা বেশ শকিং!কে জানে সে কখন জ্বলে,কখন সে যায় নিভে;কি জানি কি মগজে তার,কি জানি কি জিবে!হঠাৎ দেখি লাজুক তারে,হঠাৎ নিলাজ মকিং;ব্যাপারটা বেশ শকিং!তাহার এক হাতে এক খণ্ড বরফ,আরেক হাতে পানি;বরফ-পানির হঠাৎ খেলায়দগ্ধ হূদয়খানি!হঠাৎ কোথায় সুদূর হারায়,হঠাৎ দ্বারে নকিং;ব্যাপারটা বেশ শকিং!ব্যাপারটা কী শকিং—নারী-হূদয়ের কেমিস্ট্রি বোঝেনি খোদ হকিং!