ব্যায়ামের অজুহাতগুলো দূর করবেন কীভাবে
ব্যায়াম করা উচিত—এ কথা আমরা সবাই জানি। কিন্তু কাজটা শুরু করে কজন আসলেই লক্ষ্যে পৌঁছাতে পারি? শরীরচর্চা না করার অজুহাত বের করা সহজ। আবার কখনো কখনো বাস্তব নানা সমস্যার কারণেই ব্যায়াম করাটা বন্ধ হয়ে যায়। জেনে নিন কয়েকটি সমাধান:

কেন ব্যায়াম করা উচিত?
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সংস্থার (এনএইচএস) গবেষণা অনুযায়ী, সপ্তাহে নিয়মিত অন্তত ১৫০ মিনিট হালকা থেকে মাঝারি মানের শরীরচর্চা করলে
৩৫%
পর্যন্ত হৃদ্রোগ ও মস্তিষ্কে রক্তক্ষরণের (স্ট্রোক) ঝুঁকি কমে
৫০%
পর্যন্তকোলন ক্যানসারের ঝুঁকি কমে
৫০%
টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমে
২০%
পর্যন্ত স্তন ক্যানসারের ঝুঁকি কমে
সময় পাই না
৩৭%
মানুষের জবাব, শিশুদের যত্ন-আত্তি, অফিস ও বাসার কাজকর্ম করে তাঁদের ব্যায়ামের ফুরসত মেলে না
সমাধান:
১
কাজের মধ্যেই কিছু ব্যায়াম করে নিন। নিতম্ব হালকা নাড়াচাড়া করুন ৫-১০ সেকেন্ড করে। ক্লান্ত না হওয়া পর্যন্ত
২
তারপর পা দুটি সোজা করুন। সামনে ধরে রাখুন ৫ সেকেন্ড। নিচে নামান, কিন্তু মেঝেতে লাগাবেন না। এভাবে ১৫ বার পুনরাবৃত্তি করুন
পরামর্শ:
কর্মক্ষেত্রে বাইসাইকেলে চড়ে যাতায়াত করুন
ব্যায়াম করতে ভালো লাগে না
পছন্দের ব্যায়াম খুঁজে নিন
ব্যায়াম মানেই শুধু দৌড়ানো বা জিমে যাওয়া নয়
তিন ভাগের এক ভাগ মানুষ ব্যায়াম করে মজা পায় না
সমাধান:
গানের তালে তালে এক ঘণ্টা নাচ করলে প্রায় ৩৭০ ক্যালরি পোড়ানো সম্ভব
বক্সিং বা মুষ্টিযুদ্ধের ক্লাসে এক ঘণ্টা ব্যয় করলে ৬০০ ক্যালরি পোড়ানো সম্ভব
জিমের খরচ কুলাতে পারি না
১৬.৬% মানুষ সাংসারিক ও অন্যান্য খরচ মিটিয়ে জিম বা ব্যায়ামাগারের ফি জোগাড় করতে পারে না
সমাধান:
l সারা পৃথিবীকেই ব্যায়ামাগার মনে করুন।
l পরিবারের সদস্যদের নিয়ে দিনে ৩০ মিনিট হাঁটুন।
l ৯০ থেকে ৩০০ ক্যালরি পর্যন্ত পোড়ানো যায়
l নিজের বাগান বা আশপাশের মাঠে গিয়ে যোগব্যায়াম করুন
পরামর্শ: পরিবারের অনেকে মিলে জিমে গেলে আর্থিক ছাড় পেতে পারেন
সূত্র: ম্যাটালান/এনএইচএস