ব্যায়াম করুন, তবে অতিরিক্ত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনে চার মাইলের বেশি দৌড়ানো আপনার স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। সপ্তাহে ৩০ মাইল বা ৪৮ কিলোমিটারের বেশি দৌড়ালে এই ব্যায়ামের উপকারিতা কমতে শুরু করে। এসব তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের হার্টফোর্ড হসপিটালের একদল গবেষক। তাঁরা আকস্মিক হৃদ্রোগ (হার্ট অ্যাটাক) থেকে বেঁচে যাওয়া দুই হাজার ৪০০ জন ব্যক্তির ব্যায়ামের ধরন ও মাত্রার ওপর গবেষণা করেন। মায়ো ক্লিনিক প্রসিডিংস সাময়িকীতে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, দিনে সাড়ে ছয় কিলোমিটারের বেশি হাঁটলেও উপকারিতার মাত্রা কমে যেতে পারে। প্রতিযোগিতামূলক দৌড়েও ঝুঁকি রয়েছে। কাজেই বেশি পরিশ্রমের ব্যায়াম করার আগে জেনে নিন, আপনাকে কখন থামতে হবে। অতিরিক্ত ব্যায়ামে যেন আপনার ক্ষতি না হয়। এএফপি।