ব্রজধাম স্মৃতি সংসদের অভিষেক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারীর এনায়েতপুর ব্রজধাম স্মৃতি সংসদের কার্যকরী কমিটির অভিষেক দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে শেষ হয়েছে। ২৩ জুলাই ব্রজধাম প্রাঙ্গণে অনুষ্ঠানসূচির মধ্যে ছিল গীতাপাঠ, অভিষেক, গুণীজন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, ধর্ম সম্মেলন, দৃষ্টি প্রতিবন্ধীদের বস্ত্র, শিক্ষাসামগ্রী ও গাছের চারা বিতরণ, সংগীতাঞ্জলি ও পুরস্কার বিতরণ। রণজিৎ দাশের সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শুভাশীষ চৌধুরীর সঞ্চালনে অনুষ্ঠানের উদ্বোধন করেন গীতা শিক্ষা কমিটির কেন্দ্রীয় সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্য। প্রধান অতিথি ছিলেন ইউনুস গণি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক জহরলাল ভট্টাচার্য। বিজ্ঞপ্তি।