প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চতা কম হলেও শুধু নির্মাণশৈলীর গুণে এটি ২০১০ সালের জন্য ইউরোপের সেরা ভবন নির্বাচিত হয়েছে। যুক্তরাষ্ট্রের শিকাগোভিত্তিক কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিট্যাট এ স্বীকৃতি দেয়। অবস্থান: যুক্তরাজ্যের লিডসে। তলা: ২৩ তলা। বিশেষত্ব: অনেকটা খাঁজকাটা ধাঁচের এই ভবন আগাগোড়া ক্ষয়িষ্ণু ইস্পাত দিয়ে মোড়া। বৃষ্টি বা গুমোট আবহাওয়াতেও দূর থেকে দেখা যায়। ঠান্ডা বাতাস গরম করার বিশেষ পদ্ধতি আছে এ দালানে। আছে অসংখ্য বায়ুকুঠরি। মোট জায়গা: এক লাখ ১০ হাজার বর্গফুট। গির্জা, ক্যাফে, প্রদর্শনীকক্ষ,অফিস।নির্মাণকাজ শেষ হয়: সেপ্টেম্বর, ২০০৯।নকশাকার: ফিলডেন ক্লেগ ব্রাডলি স্টুডিও।