
জিভে জল আনা চকলেট ব্রাউনি নাকি মুচমুচে ফ্রেঞ্চফ্রাই? কোনটা খাব? একটু কঠিন হয়ে গেল? মনের সঙ্গে যুদ্ধ পরেও করা যাবে। আগে সুপারম্যান-খ্যাত ক্রিস্টোফার রিভের কথা শোনা যাক—‘পুকুরের অগভীর অংশে থাকব নাকি খোলা সমুদ্রে ভেসে বেড়াব, সে সিদ্ধান্ত নিতে হবে নিজেকেই।’ একই কথা এখানেও খাটে।
না খেয়ে তো আর স্বাস্থ্যরক্ষা হয় না। একটু ভেবেচিন্তে খাওয়ার নামই স্বাস্থ্য-সচেতনতা। যে খাবার খাচ্ছেন তার পুষ্টিগুণ দেখে নিন প্রথমে। প্যাকেট করা খাবারের পুষ্টিগুণ সাধারণত প্যাকেটের গায়ে লেখা থাকে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্যানুযায়ী প্রতি ১০০ গ্রাম চকলেট ব্রাউনি এবং ফ্রেঞ্চফ্রাইয়ের পুষ্টিগুণের একটা তুলনামূলক ধারণা দেওয়ার চেষ্টা করা হলো। বাকিটা ওই যে, ‘সিদ্ধান্ত নিতে হবে নিজেকেই’।

খাদ্য উপাদান চকলেট ব্রাউনি ফ্রেঞ্চফ্রাই
ক্যালরি ৪৬৬ ৩১২
চর্বি ২৯ গ্রাম ১৫ গ্রাম
কোলেস্টেরল ৭৩ মিলিগ্রাম নেই
সোডিয়াম ৩৪৩ মিলিগ্রাম ২১০ মিলিগ্রাম
পটাশিয়াম ১৭৬ মিলিগ্রাম ৫৭৯ মিলিগ্রাম
শর্করা ৫০ গ্রাম ৪১ গ্রাম
প্রোটিন ৬ গ্রাম ৩.৪ গ্রাম
সূত্র: ইউএসডিএ ওয়েবসাইট