ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) আয়োজিত ভলিবল প্রতিযোগিতায় শিরোপা জিতেছে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন। ১৯ ডিসেম্বর নগরের এম এ আজিজ স্টেডিয়ামে লিগের চূড়ান্ত খেলায় ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজকে ২৫-১৮, ২৫-১৩, ২৫-১৬ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় ব্রাদার্সের মনির হোসেন ম্যান অব দ্য ফাইনাল এবং মোহামেডানের বজলুর রশীদ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মনোনীত হন। ব্রাদার্সের প্রশিক্ষক ছিলেন কোচ শামীম আহমেদ। ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নওশের আলী। খেলা শেষে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। উপস্থিত ছিলেন সিজেকেএস ভলিবল কমিটির সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ শোয়েব, সিজেকেএস কাউন্সিলর হাসান মুরাদ, শাহীন সরওয়ার প্রমুখ। গত ১২ ডিসেম্বর ভলিবল লিগ শুরু হয়। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক লিবার্টি গ্রুপ। লিগে ১৩টি দল অংশ নেয়।