ব্রিজ খেলার জন্য বৃত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের একটা ধারণা আছে, তাস মানেই ভয়ংকর খারাপ খেলা। বিশেষ করে ছাত্রদের জন্য। কথায় বলে, তাস খেলে কত ছাত্র পড়া নষ্ট করে, পরীক্ষা এলে সব চোখে জল ঝরে। তবে ডুপ্লিকেট ব্রিজ হলো বুদ্ধির খেলা। বিল গেটস, ওয়ারেন বাফেট, কিংবা অভিনেতা ওমর শরিফ ব্রিজ খেলেন। বহু দেশে স্কুলে ব্রিজ শেখানো হয়। বিল গেটস ব্রিজ শিখেছিলেন তাঁর বাবার কাছ থেকে। তিনি বলেন, ব্রিজ তোমাকে চিন্তা করতে শেখাবে। এই খেলায় সারা জীবন তুমি কিছু না কিছু শিখবে। কানাডার স্কুলগুলোতে ব্রিজ খেলার ক্লাস আছে, আমেরিকায় আছে। বাংলাদেশেও ব্রিজ খেলাকে জনপ্রিয় করার জন্য বৃত্তি দেওয়া হচ্ছে।