ব্রিটিশ কাউন্সিল ও এক্সিকিউটিভস কেয়ারের আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরু
ব্রিটিশ কাউন্সিল ও এক্সিকিউটিভস কেয়ারের যৌথ উদ্যোগে আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা ৩ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে নগরের পাঁচলাইশে স্কুল অব সায়েন্স, বিজনেস অ্যান্ড হিউমেনিটিজ (এসএসবিএইচ) ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
শিক্ষাবোর্ড, চট্টগ্রামের স্কুল পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম।
বক্তব্য দেন এক্সিকিউটিভস কেয়ারের চেয়ারম্যান মেহরাব মাশুক, এসএসবিএইচ-এর পরিচালক ফাহিমা জিশান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেট অ্যাসোসিয়েশনের (এফবিডিএ) সভাপতি তাউসিফ আহমেদ প্রমুখ।
এতে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন প্রকল্প, পাঠাগার সুযোগ-সুবিধা ও সেবার কথা তুলে ধরেন কোঅর্ডিনেটর মাসুদুল আলম।
বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্তপর্ব ৯ ফেব্রুয়ারি বিকেল চারটায় থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।