ব্রিটিশ কাউন্সিলে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিভিন্ন ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৯ জানুয়ারি। ব্রিটিশ কাউন্সিলের চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের হেড অব দ্য গ্লোবাল একজামস মার্ক ওয়াকার। তিনি চট্টগ্রামের উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল পরিচালিত বিভিন্ন পরীক্ষা সম্পর্কে আলোচন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি একজামিনেশনস ম্যানেজার ম্যারি কিলার, চট্টগ্রামের সেন্টার ম্যানেজার নাহিদ খানসহ ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।