ব্রিটিশ কাউন্সিলে যুক্তরাজ্যে পড়াশোনা বিষয়ক সেমিনার শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণ ও বসবাসে আগ্রহী ব্যক্তিদের জন্য ব্রিটিশ কাউন্সিল, চট্টগ্রামে সেমিনারের আয়োজন করা হয়েছে আগামী শনিবার। নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার রফিক টাওয়ারের নবম তলায় অনুষ্ঠেয় সেমিনার চলবে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এতে যুক্তরাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিরা অংশ নেবেন।
এ সেমিনারে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, পরামর্শদাতা ও পেশাজীবীরা যোগ দিতে পারবেন। শিক্ষার্থীদের আসার সময় প্রশাসনিক কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে অনুরোধ জানানো হয়েছে। সেমিনারে যোগ দিতে কোনো ফি না লাগবে না। তবে আগ্রহী ব্যক্তিদের http://bit.ly/seminarctg16 লিংক থেকে আগেই নিবন্ধন করতে হবে। বিজ্ঞপ্তি।