ব্রিটিশ কাউন্সিলের কিডস রিড প্রোগ্রামের পুরস্কার বিতরণী

চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) সহ–উপাচার্য অধ্যাপক ইরশাদ কামাল খান শিশুদের উদ্দেশে বলেছেন, ‘যত বেশি বই পড়বে, তত বেশি তোমাদের ভালো লাগবে। ততই তোমরা আনন্দ পাবে আর পৃথিবীটা সুন্দর হবে।’ তিনি ১৯ জানুয়ারি বিকেলে নগরের বৌদ্ধ মন্দির সড়কের ন্যাশনাল প্রাইমারি স্কুলে ব্রিটিশ কাউন্সিল আয়োজনে ‘কিডস রিড’ প্রোগ্রামের অংশ হিসেবে গল্প বলা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম, দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশের হেড অব এইচআর রবার্ট এস হার্মেলিন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের হেড অব প্রোগ্রাম শামীম শাহেদ।
উল্লেখ্য, চট্টগ্রাম ও কক্সবাজারের ৯৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রায় আট শ শিক্ষার্থী গল্প বলা প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের মধ্য থেকে ৯২ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের জন্য এবং প্রতিটি গ্রুপের ২০ জন প্রতিযোগীকে সেরা পুরস্কারের জন্য মনোনীত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি।