ব্রিটিশ কাউন্সিলের ক্রীড়া উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পাঁচটি খ্যাতনামা বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেতেছিল নানা ধরনের ক্রীড়া উৎসবে। বর্ণাঢ্য প্রতিযোগিতা ছাপিয়ে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল ভিন্ন ভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্য রকম সম্মিলন। সম্প্রতি নগরের ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মাঠে অনুষ্ঠিত হলো ব্রিটিশ কাউন্সিল আয়োজিত কানেকটিং ক্লাসরুম প্রজেক্ট চট্টগ্রাম ক্লাস্টার-১-এর ক্রীড়া উৎসব। এতে অংশ নিয়েছিল খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়, ইস্পাহানী পাবলিক স্কুল ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট কলেজ, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ কর্নেল গোলাম জাহিদ। উপস্থিত ছিলেন খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসমত জাহান এবং চট্টগ্রাম সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা বেগম।