ব্রিটিশ কাউন্সিলের নেটওয়ার্কিং প্রোগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ কাউন্সিলের নেটওয়ার্কিং প্রোগ্রাম ২০ মার্চ রাতে নগরের র্যা ডিসন ব্লু চিটাগং বে ভিউ হোটেলের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুল ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিলের চট্টগ্রাম সেন্টার হেড এম জহির উদ্দীন। শুভেচ্ছা বক্তব্য দেন পরিচালক (এক্সামিনেশন সার্ভিসেস) দীপ অধিকারী।
অনুষ্ঠানে পার্টনার স্কুলস গ্লোবাল নেটওয়ার্ক (পিএসজিএন) সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন উপপরিচালক জুনায়েদ আহমেদ। ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন দক্ষিণ এশিয়ার আইইএলটিএস বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ক্রেইগ ইওয়ান।
অনুষ্ঠানে সম্প্রতি স্টুডেন্ট কাউন্সেলিং বিষয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নেওয়া নগরের বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষকদের মধ্যে সনদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি