প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশের উপপরিচালক ম্যাট পুসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, চট্টগ্রামের পরিচালক এম রশিদুল হুদা। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রিটিশ কাউন্সিলের গ্রন্থাগার ব্যবস্থাপক সারওয়াত রেজা।
এতে বক্তারা বলেন, ব্রিটিশ কাউন্সিল ভবিষ্যতে আরও চমকপ্রদ প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষার্থীদের উৎসাহিত করবে।
প্রতিযোগিতায় বিজয়ীরা হলো ফয়েজ আহমেদ চৌধুরী, জুমায়রা পারভেজ, মমতা খাতুন, মিফতাহুল ইসলাম ও নাহিদা বেগম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে ফুলকি স্কুল, নরেন আবৃত্তি একাডেমি এবং কিডস কালচারাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে গান ও আবৃত্তি পরিবেশন করে। বিজ্ঞপ্তি