ব্রিটিশরা এগিয়ে
বিশ্বের যেকোনো বড় দেশের তুলনায় যুক্তরাজ্যে অনলাইনে কেনাকাটা জনপ্রিয়। যুক্তরাজ্যের যোগাযোগ প্রযুক্তিবিষয়ক স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা অফকমের এক সমীক্ষার ফলাফলে এ তথ্য বেরিয়ে এসেছে।সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাজ্যে বছরে ভোক্তারা ইন্টারনেটে মাথাপিছু এক হাজার ৮০ পাউন্ডের কেনাকাটা করে থাকে। এর পরই রয়েছে অস্ট্রেলিয়ার অবস্থান। সেখানে ভোক্তারা বছরে মাথাপিছু ৮৪২ পাউন্ডের অনলাইন কেনাকাটা করে। এ ছাড়া মুঠোফোনের মাধ্যমে তথ্য ডাউনলোডের ক্ষেত্রেও যুক্তরাজ্যের ভোক্তারা যেকোনো দেশের চেয়ে এগিয়ে রয়েছে।গত বছরের ডিসেম্বর মাসে গড়ে যুক্তরাজ্যের প্রতিটি মুঠোফোন সংযোগের বিপরীতে ৪২৪ মেগাবাইট ডাটা ব্যবহূত হয়েছে। এর পরই ছিল জাপানের অবস্থান। সেখানে মুঠোফোনপ্রতি ৩৯২ মেগাবাইট ডাটা ব্যবহূত হয়েছে। আর ইউরোপের যেকোনো দেশের তুলনায় যুক্তরাজ্যের ট্রাফিকব্যবস্থায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হয়। বিবিসি।