ব্রেইন স্টোর্মিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত দ্য ডেইলি স্টার-বাংলালায়ন ব্রেইন স্টোর্মিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আজ। নগরের আগ্রাবাদের হোটেল সেন্ট মার্টিনে বিকেল সাড়ে চারটায় মুখোমুখি হবে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়। বিদ্যালয় পর্যায়ে অংশ নেবে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয়, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল ও সানশাইন গ্রামার স্কুল। সন্ধ্যা ছয়টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ব্যাংকার মামুন রশিদ। বিজ্ঞপ্তি।