ব্রোস্ট ক্যাফের মুরাদপুর শাখা উদ্বোধন

ব্রোস্ট ক্যাফের মুরাপদুর শাখা (২য় শাখা) ১২ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ক্যাফের প্রধান উপদেষ্টা ও এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানির ভাইস চেয়ারম্যান সেলিম আহম্মেদ এবং ব্রোস্ট ক্যাফের ব্যবস্থাপনা পরিচালক সমর কুমার নাথ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রোস্টার ফুডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক দীপ্তি দেবী, সাজির আহমেদ, সুপার গ্রুপের চেয়ারম্যান বেগম লুৎফুন নেছা আহমেদ, এলিট পেইন্ট গ্রুপের চেয়ারম্যান ফিরোজ আহমেদ, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ–এর সম্পাদক রুশো মাহমুদ, দৈনিক পূর্বকোণ-এর নির্বাহী সম্পাদক রমিজ উদ্দিন চৌধুরী, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ–এর সম্পাদক সৈয়দ উমর ফারুক, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সুপার গ্রুপ অব কোম্পানিজের মহাব্যবস্থাপক সুব্রত দেব প্রমুখ। বিজ্ঞপ্তি।