ব্র্যাক শিক্ষা কর্মসূচির সাংস্কৃতিক প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সুর ও ছন্দে বিকশিত হোক শৈশব’—এ প্রত্যয়ে ব্র্যাক শিক্ষা কর্মসূচি চট্টগ্রামের আয়োজনে হয়ে গেল সাংস্কৃতিক প্রতিযোগিতা। গত ২৯ ও ৩০ মার্চ চট্টগ্রাম শিশু একাডেমীতে প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জি এম আবদুস সালাম। ব্র্যাক জেলা প্রতিনিধি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন মো. বাহারুল ইসলাম, মো. কামাল হোসেন, শরিফুর রহমান প্রমুখ।প্রধান অতিথি বলেন, ‘শিশু-কিশোররাই দেশ ও জাতির অহংকার। আগামী দিন দেশের নেতৃত্ব দেবে তারাই।’ তিনি শিশু-কিশোরদের স্বাধীনতার মূল্যবোধ ও চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় ছিলেন এ এস এম নাঈমুল হুদা চৌধুরী। বিজ্ঞপ্তি।