ব্র্যাকে ২টি পদে ৮০০ জন নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ১৯৭২ সাল থেকে আর্থিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে টেকসই দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটিতে দুটি পদে মোট ৮শ জন লোক নিয়োগ করা হবে বলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের বিজ্ঞপ্তিটি গত ১২ ফেব্রুয়ারির প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরির দ্বিতীয় পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। এতে ঋণ কর্মকর্তা পদে ৩০০ জন ও কর্মসূচি সংগঠক পদে ৫০০ জন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীরা শুধু যেকোনো একটি পদের জন্য আবেদন করতে পারবে। এসব পদে আবেদন করতে হলে আবেদনকারীকে আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। ঋণ কর্মকর্তা পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর পাস। আর কর্মসূচি সংগঠক পদের প্রার্থীরা স্নাতক পাস হলেই আবেদন করতে পারবে। তবে উভয় পদের প্রার্থীদের শিক্ষাজীবনের সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ ২.৫ থাকতে হবে। বয়সের ক্ষেত্রে উভয় পদের প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পদ দুটিতে আবেদন করতে হলে প্রার্থীর মোবাইল নম্বর উল্লেখপূর্বক পূর্ণ জীবনবৃত্তান্ত, সব প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবিসহ ব্র্যাক, মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২ এই ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্র ও খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং AD#০১/১৬ উল্লেখ করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে জামানত হিসেবে ৫ হাজার টাকা জমা দিতে হবে (যোগদানের ৬ মাস পর ফেরতযোগ্য)। চূড়ান্তভাবে নির্বাচিত একজন ঋণ কর্মকর্তা মাসিক ১৭ হাজার টাকা এবং কর্মসূচি সংগঠক ১৩ হাজার টাকা বেতন পাবে। এ ছাড়া কর্মী নিরাপত্তা সুবিধা, উৎসব ভাতা, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য বিমা, মাইক্রোফাইন্যান্স ভাতাসহ অন্যান্য সুবিধা
পাওয়া যাবে।