ব্র্যাকের সাংস্কৃতিক প্রতিযোগিতা তারায় তারায় দীপশিখা
ব্র্যাক শিক্ষা কর্মসূচি ‘তারায় তারায় দীপশিখা’ শিরোনামে ব্র্যাক স্কুলের শিক্ষার্থী ও কিশোরী শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী এক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রাম জেলা কার্যালয়ে ১১ ও ১২ জানুয়ারি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শুরুর দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের প্রাথমিক শিক্ষা উপপরিচালক মো. মাহবুবুর রহমান বিল্লাহ। সভাপতিত্ব করেন ব্র্যাক জেলা প্রতিনিধ মো. নজরুল ইসলাম এবং স্বাগত বক্তব্য দেন ব্যাক প্রাইমারি স্কুল সিনিয়র এলাকা ব্যবস্থাপক এমএ জলিল।
প্রতিযোগিতায় ব্র্যাকের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা নাচ, গান, চিত্রাঙ্কন ও আবৃত্তিতে নৈপুণ্য প্রদর্শন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জিএস আবদুস সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শান্ত ভৌমিক ও সালমা জাহান রিনা। বিজ্ঞপ্তি