ব্লগে রূপ-কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিসের সঙ্গে কী মানাবে, এখন চলছে কোন ধারা—এসব সহজে জানা যায় সৌ​ন্দর্যচর্চার ব্লগসাইটগুলোয়। মডেল: রাইসা
কিসের সঙ্গে কী মানাবে, এখন চলছে কোন ধারা—এসব সহজে জানা যায় সৌ​ন্দর্যচর্চার ব্লগসাইটগুলোয়। মডেল: রাইসা

ফ্যাশন, রূপচর্চা—এমনকি খাবারদাবার নিয়ে নতুন তথ্য, চলতি ধারা পাওয়া যায় ইন্টারনেটের বিভিন্ন ব্লগসাইটে। লাইফস্টাইলের সে রকমই কিছু ওয়েবসাইট নিয়ে এ আয়োজন
ফ্যাশন দুনিয়ার খবরাখবর প্রতিদিনের জনপ্রিয় সংবাদভিত্তিক ওয়েবসাইটে পাওয়া গেলেও লাইফস্টাইলের বিস্তারিত খবর পাওয়ার ক্ষেত্রে রয়েছে জনপ্রিয় সব ব্লগ। এসব ব্লগে সর্বশেষ তথ্যপ্রাপ্তিই শুধু নয়, পাওয়া যায় দারুণ সব পর্যালোচনা। এসব ব্লগ থেকে নিজেদের প্রতিদিনের জীবনযাপনের ক্ষেত্রে রান্না, ফ্যাশন, স্টাইল, পোশাকের নানা খবর ও তথ্য চাইলে যে কেউ বিনা মূল্যে পেতে পারেন। তেমন কয়েকটি ব্লগ নিয়ে এই আয়োজন—

দ্য কিচেন: এ ব্লগে শুরুতে আছে নিজের মতো করে রেসিপি খোঁজার সুবিধা। এ ছাড়া রান্নাঘর থেকে শুরু করে নিজের বাসস্থান পরিষ্কার করার আলাদা টিপস পাওয়া যাবে অ্যাডভাইস বিভাগে। ঠিকানা: (www.thekitchn.com)।

ডেলিসিয়াসলি এলা: ‘লাভ ইওর লাইফ, লাভ ইওর ফুড, লাভ ইওরসেলফ’ স্লোগান দেখেই এক ওয়েবসাইটে নানান আয়োজনের বিষয়টি বোঝা যায় ‘ডেলিসিয়াসলি এলা’ নামের ব্লগে। এতে নিজের নামের ব্লগে লেখা এবং কেন লেখা সেটির বিস্তারিত তুলে ধরেছেন ব্লগটির লেখক এলা। বিস্তারিত: (www.deliciouslyella.com)।

দ্য ব্লন্ড সালাদ: এই ওয়েবসাইটে গিয়েই বাঁ পাশে নজর কাড়বে ল্যান্ড অব ফ্যাশন কথাটি। শুধু ফ্যাশন কিংবা লাইফস্টাইল পণ্যেই সীমাবদ্ধ নয় এ সাইট। পাওয়া যাবে সুস্বাদু সব মুখরোচক খাবারের বিস্তারিত। ঠিকানা: (www.theblondesalad.com)।

ফ্যাশন, রূপচর্চা—এমনকি খাবারদাবার নিয়ে নতুন তথ্য, চলতি ধারা পাওয়া যায় ইন্টারনেটের বিভিন্ন ব্লগসাইটে।
ফ্যাশন, রূপচর্চা—এমনকি খাবারদাবার নিয়ে নতুন তথ্য, চলতি ধারা পাওয়া যায় ইন্টারনেটের বিভিন্ন ব্লগসাইটে।

সং অব স্টাইল: সৌন্দর্য, পোশাক, ভ্রমণ, অন্দরসাজ, ফ্যাশন সপ্তাহের নানা আয়োজনের বিস্তারিত রয়েছে ব্লগটিতে আলাদাভাবে। বিষয়ভিত্তিক বেশ কিছু ভিডিও পাওয়া যাবে এ ওয়েবসাইটে। ঠিকানা: (www.songofstyle.com)।
ডেইলি কাপ অব ইয়োগা: যোগব্যায়াম-বিষয়ক টিপস, বই, প্রযুক্তি নানা বিষয়ের বিস্তারিত মিলবে ‘ডেইলি কাপ অব ইয়োগা’ ওয়েবসাইটে। শেখাও যাবে অনেক ব্যায়াম। বিস্তারিত: (www.dailycupofyoga.com)।
আ বিউটিফুল ম্যাস: সৌন্দর্য ও লাইফস্টাইল বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি সহায়তা পাওয়া যায় এই ব্লগে। ঠিকানা: (www.abeautifulmess.com)।
গ্রিনস্টোরি: বাংলাদেশি ব্লগারদের তৈরি করা বেশ কয়েকটি লাইফস্টাইল ব্লগের মধ্যে একটি গ্রিনস্টোরি। এতে সৌন্দর্য-বিষয়ক নানা ধরনের লেখা আছে। লেখক তামান্না ইসলাম। ২০১১ সাল থেকে চালু হওয়া ব্লগটিতে সৌন্দর্য-বিষয়ক বিভিন্ন পণ্যের পর্যালোচনা, মেকআপের খুঁটিনাটি, সৌন্দর্যচর্চার কাজ বাসায় করা যায়—এমন বিষয়াদি বিস্তারিত পাওয়া যাবে। ঠিকানা: (www.greenstoryblog.com)
নিয়মিত লাইফস্টাইল ব্লগগুলোয় ঢুঁ মারেন অনন্যা হোসেন। নিজের সন্তান আর পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নিজের ট্যাবলেট কম্পিউটারে রপর্দঅয় ব্লগগুলোয় চোখ বুলিয়ে নেন তিনি। বলেন, ‘নিজের সৌন্দর্য রক্ষা আর দারুণ সব বিউটি টিপস পাওয়া যায় এ ধরনের ব্লগে। ছবি আর ভিডিও থাকায় এগুলো বেশ কাজেও আসে।’