ব্লাড ক্যানসারে আক্রান্ত সায়মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন সাড়ে তিন বছরের ছোট্ট শিশু সায়মা আক্তার। চিকিত্সকেরা বলছেন, তার চিকিত্সার জন্য ন্যূনতম ২০ লাখ টাকা দরকার। দরিদ্র পিতা-মাতার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তার বাবা গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মা জোসনা আক্তার গৃহিণী। প্রাণপ্রিয় সন্তানকে বাঁচাতে বাবা-মা বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন।সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাব নম্বর ০১২০০০২২৭৯, এনসিসি ব্যাংক, খাতুনগঞ্জ শাখা, চট্টগ্রাম। বিস্তারিত ফোনে (০১৮২০১৭১৬৭৯) জানা যাবে। বিজ্ঞপ্তি।