প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১.
: কী ব্যাপার, প্রেসক্রিপশনের দিকে হাঁ কইরা তাকায়া
আছেন যে?
: কী লিখছে, বুঝতে পারতাছি না।
২.
: কোনটা বলেন তো?
: এই যে, এইটা। Blood-এর পরের শব্দটা। আসলে ডাক্তারের হাতের লেখা এত জটিল!
৩.
: হুদাহুদি ডাক্তাররে দোষ দিয়েন না।
: ডাক্তাররে দোষ দিমু না মানে! কী লিখছে স্পষ্ট কইরা
লিখব না?
৪.
: আসলে ডাক্তারে স্পষ্ট কইরাই লিখছিল। কাটাকুটি
করছি আমি।
: আপনে!
৫.
: হ, আমি। কাটাকুটিটা একটু আগেই করলাম। একটা কাইটা আরেকটা লিখছি।
: কী কাইটা কী লিখছেন?
৬.
: ডাক্তারে লিখছিল ‘Blood Test’। চিন্তা কইরা দেখলাম,
টেস্ট মানেই যেহেতু পাঁচ দিনের ব্যাপার, তাই রিপোর্ট পাইতে পাঁচ দিন লাইগা যাইতে পারে। কিন্তু আমার রিপোর্ট দরকার আজকেই। তাই Blood Test-এর জায়গায়
লিখছি Blood ODI...