ব্লার্স্ট হয়ে যাওয়ার ভয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গত বছর একবার যখন মোবাইল ফোন ব্লার্স্ট হওয়ার গুজব ছড়াল, তখন আমার এক বন্ধু ব্যাপারটি এত সিরিয়াসলি নিয়েছিল যে সে মোবাইল ফোন ব্যবহারই ছেড়ে দিল। শোনা গেল **##০০৪৪ এ জাতীয় নম্বর থেকে কল এলেই মোবাইল ফোন ব্লার্স্ট হচ্ছে। তো আমার বন্ধুকে বলি, এগুলো সবই গুজব, তুই মোবাইল ফোন ব্যবহার কর। তার পরও ওর ভয় দেখে মাথায় দুষ্টুমি চাপল। সুযোগ বুঝে ওর মোবাইল ফোনে আমার আরেকটি নম্বর **##০০৪৪ এই নামে সেভ করি। সুযোগ বুঝে আরেক দিন ওই নম্বর থেকে ওর নম্বরে কল করি, সে তখন বাসার ছাদে মোবাইল দিয়ে ছবি তুলছিল। ঠিক তখনই এই **##০০৪৪ নম্বরের কল দেখেই ভয়ে চিৎকার করে সে ফোনটা ছুড়ে ফেলে দিল। মোবাইল ফোনটা নিচে পড়ে একেবারে চুরমার। পরে তার সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কাউকেই এ কথা বলিনি যে আমিই ওকে কল করেছিলাম। পাঠাননগর, ফেনী।