ব্লেম গেম
রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের রাস্তা প্লাবিত। সাধারণ মানুষের দুর্ভোগ। এ সময় জনপ্রতিনিধি তথা নগর পিতাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তারা যে গেম খেলে সময় কাটান, সেই গেমের নামই ব্লেম গেম। এ বিষয়ে আজকের চৌকোণা টেবিল বৈঠকের সারমর্ম তুলে ধরেছেন আবু হাসান
১. নগর কর্তৃপক্ষ: এটা আমাদের কাজ নয়, তবু দেখব...
২. ওয়াসা কর্তৃপক্ষ: এটা আমাদের কাজ নয়। আমাদের কাজ পানি সরবরাহ করা। নিষ্কাশন নয়!
৩. উন্নয়ন কর্তৃপক্ষ: আমাদের পরিকল্পনামতো কিছুই বানানো হচ্ছে না। তাহলে আমরা দায়ভার কেন নেব?
৪. স্থানীয় সাংসদ: এটা আগের সরকারের গাফিলতির ফসল। এক দিনে এর সমাধন সম্ভব নয়।
৫. ওয়ার্ড কাউন্সিলর: আমরা বাজেট পাই না। কাজ করতে পারি না। মানুষকে মুখ দেখাইতে পারি না। তবে টিভি ক্যামেরা আইলে দেখাই।
৬. টোকাই: স্যার, পানি নাইম্যা গ্যাছে। টক শো শ্যাষ করেন।
৭. উপস্থাপক: তাহলে এসব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। চলুন, আপনাদের জন্য ঝালমুড়ির ব্যবস্থা করা হয়েছে। আসুন, ঝালমুড়ি খাই।