বড় বেশি আশ্চর্য লাগে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইমই ৬০৯’ নম্বর রুমে ১৪ ফেব্রুয়ারি ২০১৫ আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন। প্রথম ক্লাস কেমিস্ট্রিতে তুমি দেরি করে এসেছিলে। তুমি যখন ক্লাসে প্রবেশ করো, এই প্রথম কোনো মেয়ের নিগূঢ় সৌন্দর্য আমার কপোট্রনিক জড় নার্ভকে আঘাত করল। তোমার চশমা, এলোমেলো চুল আর ওই মায়াবী মুখখানা অ্যানিমে টিভি সিরিজের আমার প্রিয় একজন নারী চরিত্রের সঙ্গে মিল ছিল। প্রথম দেখায় তুমি আমার মাথায় গেঁথে গেলে। এরপর থেকে আজ পর্যন্ত তোমাকে মাথা থেকে সরাতে পারিনি। অনেক বেশি কেয়ার করি তোমাকে। তোমাকে দেখার একটি উপায় হচ্ছে ক্লাসরুম। তুমি হয়তো বিএসসি পাস করে চোখের কাছ থেকে চলে যাবে অনেক দূরে। বড় বেশি আশ্চর্য লাগে!

হাফিজ ইসলাম

ড. এম এ রশীদ হল, ঢাকা।

লেখা পাঠানোর ঠিকানা

অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA.

খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’