বড় মহেশখালী নতুনবাজার বণিক সমিতির নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুনবাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা ১০ মার্চ অনুষ্ঠিত হয়। মহেশখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সমিতির সদস্যরা ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন।
আবদুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যরা আলোচনা সভায় অংশ নেন। সভায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিক্রমে সিরাজ মিয়াকে সভাপতি, মোহাম্মদ কাসেমকে সাধারণ সম্পাদক ও রবিউল আলমকে কোষাধ্যক্ষ নির্বাচন করা হয়। দ্রুত সময়ের মধ্যে বর্ধিত সভা ডেকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।