বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়ে কৃতী ছাত্রীদের সংবর্ধনা
মহেশখালী উপজেলার বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়ে জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ৮ জুন বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের (মহেশখালী-কুতুবদিয়া) সাংসদ আশেক উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের ও মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোছাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ বাদশাহ, একাডেমিক সুপারভাইজার ফজলুল করিম, সাবেক প্রধান শিক্ষক এম এ মাজেদ, অভিভাবক প্রতিনিধি সিরাজ মিয়া, আকতার কামাল, মোহাম্মদ কামাল, মফিজুর রহমান ও হাবিবুল মতিন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ১১ জন কৃতী ছাত্রীর মধ্যে পুরস্কার বিতরণ করেন।