বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী উপজেলার বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযেগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার পাশা চৌধুরী। সভাপতিত্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম হুমায়ুন আজাদ।
বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, একাডেমিক সুপারভাইজার ফজলুল করিম, সহকারী প্রকৌশলী গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোছাইন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এম এ মাজেদ, লিডারশিপ স্কুলের প্রধান শিক্ষক আকতার কামাল, পরিচালনা কমিটির সদস্য মৌলভী আকতার কামাল, সিরাজ মিয়া, আক্তার জাহান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
—মহেশখালী প্রতিনিধি