বড়কর্তা-ছোটকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়কর্তাদের হম্বিতম্বি-খবরদারি এসব তো আপিসের কাজেরই অংশ। তবে তাই বলে অধস্তনরাও সুযোগমতো একহাত দেখে নিতে ছাড়েন না। শুনুন তাদেরই কিছু সরস কাণ্ডকীর্তিহাবলু ও সঞ্জুর মধ্যে কথা হচ্ছে—সঞ্জু: কী রে, তুই অফিসে না গিয়ে এভাবে বসে আছিস কেন?হাবলু: আর বলিস না। বড় কর্তা অফিসে আসতে বারণ করে দিয়েছেন। বস আমার ওপর খুব খেপা। সঞ্জু: কেন?হাবলু: অফিসে কাজ করার সময় একটা মশা মেরেছিলাম, এ কারণে হবে হয়তো।সঞ্জু: শুধু একটা মশা মারার কারণে এই শাস্তি! তোর বড় কর্তা তো লোক ভালো না।হাবলু: আরে বোকা, রেগেছেন কী সাধে! মশাটা যে উনার গালের ওপর বসে ছিল।বস-কর্মকর্তার মধ্যে কথা হচ্ছে—কর্মকর্তা: স্যার, এবার আমার বেতনটা একটু বাড়িয়ে দিলে ভালো হতো।বস: কেন?কর্মকর্তা: গত সপ্তাহে বিয়ে করেছি। তাই আগের বেতনে দুজনের চলাটা বেশ কষ্ট হবে, স্যার।বস: শুনুন, অফিসের বাইরের কোনো দুর্ঘটনার জন্য অফিস কোনোভাবেই দায়ী নয়। আর তার জন্য জরিমানা দিতেও অফিস রাজি নয়।পল্টুর অফিসে প্রথম দিনেই বড় কর্তার সঙ্গে কথা হচ্ছে—বড় কর্তা: আপনি কম্পিউটারে কী কী কাজ জানেন?পল্টু: স্যার, প্রায় সব ধরনের কাজই করতে পারি।বড় কর্তা: আচ্ছা, আপনি এমএস অফিস জানেন?পল্টু: আজই যেতে হবে! তাহলে ওই অফিসের ঠিকানাটা একবার বলে দিলেই আমি খুঁজে বের করতে পারব, স্যার।অফিসের এক কর্মকর্তা বড় কর্তার সেক্রেটারির সঙ্গে অফিসে বসেই চুটিয়ে প্রেম করে যাচ্ছিলেন। একদিন বড় কর্তার কাছে হাতেনাতে ধরা পড়ে গেলেন তাঁরা। তিনি রেগে বললেন, ‘আপনারা কাজ না করে অফিসে কী শুরু করেছেন এসব? এটাই কি সেই কাজ যার জন্য প্রতি মাসে আমি আপনাদের বেতন দিই?’ ‘না, স্যার। এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। অফিসে হলেও এই কাজ কিন্তু আমরা কোনো ধরনের বেতন ছাড়াই করছি, স্যার।’—কর্মকর্তার জবাব।অফিসে কাজে গাফিলতির কারণে বড় কর্তা বেশ রেগে আছেন মোকলেসের ওপর। বড় কর্তা মোকলেসকে ডেকে বললেন, ‘সব কাজই নষ্ট করে ফেলেছেন আপনি। এই অফিসে একটা গাধা আছে, আপনি জানেন?’ মোকলেস বড় কর্তার অগ্নিমূর্তি দেখে মাথা নিচু করে জবাব দিল, ‘না, স্যার।’ ‘নিচে কী দেখছ, আমার দিকে তাকাও?’—বড় কর্তার জবাব।অফিসের বড় কর্তা ও মন্টুর মধ্যে কথা হচ্ছে—বড় কর্তা: আচ্ছা আপনি আগের চাকরিটা ছেড়ে দিলেন কেন?মন্টু: অসুস্থতার জন্য, স্যার।বড় কর্তা: তা কী হয়েছিল আপনার?মন্টু: আরে আমার তো কিছুই হয়নি। ওই অফিসের বড় কর্তাই তো আমার কাজে অসুস্থ হয়ে পড়েছিলেন, মানে তার প্রায় মাথা খারাপ হওয়ার জোগাড় হয়েছিল স্যার। অফিসের বড় কর্তা তাঁর অফিস সহকারীকে ডেকে বললেন, ‘আমার জন্য খুব ভালো দেখে একটি আয়না নিয়ে আসো। এমন আয়না আনবে যে আয়নাতে আমার চেহারাটা বেশ ভালো দেখা যায়।’ বড় কর্তার কথা শুনে অফিস সহকারী আয়না কিনতে গেলেন। ঘণ্টা খানেক পর অফিস সহকারীর খালি হাতে ফিরে আসা দেখে বড় কর্তা রেগে বললেন, ‘কী, একটা আয়নাও কিনতে পারো না। বেকুব কোথাকার!’ ‘আমি সব দোকানেই খোঁজ করেছি। আয়না অনেক আছে কিন্তু কোনো আয়নাতেই তো আপনার চেহারা দেখা যায় না। যে আয়নাতেই তাকাই, আমার চেহারা দেখা যায়। ওই আয়না নিয়ে এলে তো আপনি রেগে যেতেন, স্যার।’বড় কর্তার সেক্রেটারির সঙ্গে বড় কর্তার স্ত্রীর কথা হচ্ছে—সেক্রেটারি: ম্যাডাম, কয়েক দিন ধরে আপনাকে বেশ উদাস দেখা যাচ্ছে। কোনো সমস্যা হয়েছে নাকি!বড় কর্তার স্ত্রী: আর বোলো না। শুনেছি তোমার বস অফিসের এক নতুন কর্মচারীর প্রেমে পড়েছে।সেক্রেটারি: বলেন কী! এটা কিছুতেই হতে পারে না। স্যার কিছুতেই আমাকে ধোঁকা দিতে পারেন না।কৌতুক সংগ্রহ: আবু হেনা