বড়দিনে ঘর সাজানো
ঘর সাজানোটাও কিন্তু বড়দিন পালনের মজার অংশ। এ উপলক্ষে বিভিন্ন ফ্যাশন হাউস ও হস্তশিল্পের দোকানে পাওয়া যাচ্ছে নানা কিছু। ক্রিসমাসের ঘরসজ্জার অন্যতম উপকরণ হলো ক্রিসমাস ট্রি। এতে আবার বিভিন্ন শোপিস লাগানো হয়। ক্রিসমাস ট্রি আকর্ষণীয় করার জন্য মিউজিক্যাল লাইট বা মরিচবাতি ব্যবহার করা হয়। এগুলো বিভিন্ন আকার ও নকশায় হয়ে থাকে। এ ছাড়া ছোট ছোট বিভিন্ন আকৃতির রং-বেরঙের বল এবং ছোট ছোট কৃত্রিম গিফট বক্স ক্রিসমাস ট্রিতে ঝুলিয়ে লাগানো হয়। বাঁশ বা রঙিন কাগজ দিয়ে বানিয়ে অনেকে ঝুলিয়ে রাখেন ঘরে।শুধু ঘর সাজানো নয়, প্রিয় বন্ধুকেও উপহার দিতে পারেন সুন্দর কিছু। সেটা মোমবাতি হতে পারে। হতে পারে টেবিল ম্যাট, শুভেচ্ছা কার্ড, ফটোফ্রেম, কলমদানি, বই ধরে রাখার ছোট স্ট্যান্ড ইত্যাদি।কোথায় পাওয়া যাবে কেমন দামেক্রিসমাস ডেকোরেশনগুলো বিভিন্ন স্থানে, বিভিন্ন দামে পাওয়া যাবে। পবিত্র জপমালা রানীর গির্জার (ফার্মগেট) সামনে ক্রিসমাস ট্রি ১০০০ থেকে ২৫০০ টাকা, ডেকোরেশন বল ১৫০ থেকে ২৪০ টাকা, গোশালা ঘর ১০০০ থেকে ১৩০০ টাকা, হোম ডেকোরেশন ২৫ থেকে ৬০০ টাকার মধ্যে পাওয়া যাবে। জাগরণী (ফার্মগেট) ক্রিসমাস ট্রি ১০০০ থেকে ৫০০০ টাকা, ক্রিসমাস ট্রি ডেকোরেশনসহ ৩০০০ টাকা, ক্রিসমাস কার্ড ৮ থেকে ৯০ টাকা, হোম ডেকোরেশন ৩০ থেকে ৩৩০ টাকা, ডেকোরেশন বল ১৮০ থেকে ২৩০ টাকা, মিউজিক্যাল লাইট ২০০ টাকার মধ্যে পাওয়া যাবে। আরচিজ ও হলমার্কে ক্রিসমাস ট্রি ৩০০০ থেকে ৫০০০ টাকা, জিঙ্গেল বেল ১৮০ থেকে ২৫০ টাকা, ক্রিসমাস কার্ড ৫০ থেকে ১৫০ টাকার মধ্যে পাওয়া যাবে। চকবাজারে আকার ভেদে ক্রিসমাস ট্রি ৭০০ থেকে ২০০০ টাকা, ডেকোরেশন বল আকার ভেদে ৮০ থেকে ২৫০ টাকা, মিউজিক্যাল লাইট ১৫০ থেকে ৫০০ টাকা, জিঙ্গেল বেল ৮০ থেকে ৩৫০ টাকার মধ্যে পাওয়া যাবে। এ ছাড়া এথনিকায় গুলশান কাঠের ক্রিসমাস ট্রি ডেকোরেশন প্রতি পিস ৯০ টাকা, হোম ডেকোরেশন ৯০ থেকে ৬৬০ টাকার মধ্যে। এসব ছাড়াও সোর্স (আসাদগেট), সেতুলী ও আড়ং হোম ডেকোরেশন পাওয়া যাবে ৩০ থেকে ১২৫০ টাকার মধ্যে। আপনার ঘর ও ক্রিসমাস ট্রি ডেকোরেশনের উপকরণগুলো পছন্দমতো এসব স্থান থেকে সংগ্রহ করতে পারবেন।