বড়দিনের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে বড়দিন। সাজছে তারকা হোটেলগুলো। এখানে কয়েকটি হোটেলের ক্রিসমাস আয়োজনের কথা থাকছে

.
.

প্যান প্যাসিফিক সোনারগাঁও

বড়দিনকে বরণ করতে প্রতিবারের মতো এবারও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে থাকছে জমকালো সব আ​েয়াজন। বিশেষ করে শিশুদের জন্য থাকছে ‘ক্রিসমাস পার্টি ফর কিডস’। থাকছে ম্যাজিক শো, পাপেট শো, ফান গেমস, মুখচিত্র আঁকা, হর্স কার, সিডি রাইড, সান্তা ক্লজের সঙ্গে নাচ, মাইকেল জ্যাকসনের নাচসহ আরও অনেক কিছু। উৎসব চলবে ২৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। টিকিটের মূল্য জনপ্রতি ১ হাজার টাকা। 

.
.

ওয়েস্টিন

বড়দিন উপলক্ষে সেজে উঠেছে গুলশানের হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা। নিচতলা সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি ও নানা ধরনের উপকরণ দিয়ে। সান্তাক্লজও তৈরি অতিথিদের বরণ করে নিতে। বিশেষ এ দিনের জন্য থাকছে মজাদার বিস্কুট, ক্রিসমাস চকলেট হাউস, চকলেট সান্তা, ক্রিসমাস লগ, পুডিং, কেকসহ নানা ধরনের খাবার। এ দিন বিশেষ লাঞ্চ ও ডিনারের আয়োজন থাকছে হোটেলের প্রোগো ও দ্য ইটালিয়ানো রেস্তোরাঁয়। বড়দিন উপলক্ষে বাংলাদেশিদের জন্য ওয়েস্টিন ৬ জানুয়ারি পর্যন্ত ৯ হাজার ৯৯৯ টাকায় রুম ভাড়ার সুবিধা দিচ্ছে।

.
.

রিজেন্সি

বড়দিনকে বরণ করতে প্রতিবারের মতো এবারও নানা আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। হোটেলের ভেতরটা সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি এবং নানা রঙের বাতি দিয়ে। তবে বড়দিনের মূল আয়োজনটি হবে ২৫ ডিসেম্বর রিজেন্সি রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দা স্কাইলাইনে’। বেলা ১১টা থেকেই শুরু হয়ে যাবে বড়দিনকে বরণ করে নেওয়ার এই আয়োজন। চলবে বেলা ১টা পর্যন্ত। এ আয়োজনে শিশুদের জন্য থাকবে টয় ট্রেন, বাউন্সি বল হাউস, জাদুসহ বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা। এই আনন্দকে আরও একটু বাড়িয়ে দিতে হাজির হবেন সান্তাক্লস তাঁর নানা উপহার ও আরও কিছু নতুন চমক নিয়ে। এখানেই শেষ নয়, বড়দিনের আগের রাতে থাকছে গ্রান্ডডিয়স ও রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাই লাইনে খাবারের বিশেষ ব্যবস্থা। পরের দিনও থাকছে দুপুরের খাবারের আয়োজন।

লা মেরেডিয়ান

বড়দিনে শিশুদের জন্য বিশেষ আয়োজনের ব্যবস্থা করেছে লা মেরেডিয়ান হোটেল। লা মেরিডিয়ান ঢাকার স্কাই লাইন ইনফিনিটি পুলের পাশে আয়োজন করেছে শিশুদের বড়দিনের অনুষ্ঠান। চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। থাকবে জাদু প্রদর্শনী, মুখচিত্র আঁকাসহ নানা আয়োজন। শুধু তা-ই নয়, সান্তাক্লজ উপস্থিত থাকবেন তাঁর উপহারভরা ব্যাগ নিয়ে। শিশু অতিথিদের জন্য মুখরোচক খাবারের সব আয়োজনে থাকছে হটডগ, চকলেট ফাউন্টেন, চিজ বল, পিৎজা, বার্গার, নাগেটস, পটেটো ওয়েজেস ইত্যাদি। জনপ্রতি ১৫০০++ টাকায় এই আয়োজন উপভোগ করতে পারা যাবে। এ ছাড়াও লেটেস্ট রেসিপিতে অতিথিরা উপভোগ করতে পারবেন ক্রিসমাস ফ্যামিলি ব্রাঞ্চ বুফে। জনপ্রতি ৩৬০০++ টাকা লাগবে। বড়দিনের অনুষ্ঠানে আগত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণের কুপন দেখালেই ২৫ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বুফে লাঞ্চ অথবা ডিনারের ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন।