বড়দিনের কেক-কুকিজ
আসছে বড়দিন। বিশেষ কেক বানানো তো হবেই। সেই কেক তৈরি করার প্রণালি যদি হয় পাঁচ তারকা হোটেলের, তবে তো কথাই নেই। ঢাকা হোটেল শেরাটনের স্যু শেফ পিন্টু রোজারিও এবং পেস্ট্রি চিফ আবু তালেব দিয়েছেন বড়দিনের কিছু কেক-কুকিজের রেসিপিচকলেট লগ কেকউপকরণ: ডিম ৮টা, চিনি ২০০ গ্রাম, ময়দা ২০০ গ্রাম, ভ্যানিলা ৫ গ্রাম, মাখন ৫০ গ্রাম, কোকো পাউডার ২০ গ্রাম, ডার্ক চকলেট ১০০ গ্রাম।প্রণালি: চিনি ও ডিম বিট করে নিন। পরে ময়দা ছেঁকে নিয়ে বিট করা চিনি ও ডিমের সঙ্গে মিশিয়ে নিন। মাখন তরল করে নিয়ে ভ্যানিলা ও মাখন মিশিয়ে খামির তৈরি করুন। ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ২০ মিনিট রেখে নামিয়ে ফেলুন। ঠান্ডা হলে কেটে ডার্ক চকলেট ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।রেইজিন ব্রেডউপকরণ: ময়দা ১ কেজি, চিনি ১৫০ গ্রাম, লবণ ১৫ গ্রাম, মাখন ৫০ গ্রাম, ইস্ট ২০ গ্রাম, ইমপ্রুভার পাউডার ১০ গ্রাম, ডিম ১টা, কিশমিশ ২৭৫ গ্রাম, পানি পরিমাণমতো।প্রণালি: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে খামির তৈরি করুন। প্রতিটি ৪০০ গ্রাম করে কেটে নিয়ে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ৩৫ মিনিট পর তুলে ফেলুন।সুইট কর্ন ব্রেডউপকরণ: ময়দা ১ কেজি, চিনি ১৫০ গ্রাম, লবণ ১৫ গ্রাম, মাখন ৫০ গ্রাম, ইস্ট ২০ গ্রাম, ইমপ্রুভার পাউডার ১০ গ্রাম, ডিম ১টা, সুইট কর্ন ২৭৫ গ্রাম, পানি পরিমাণমতো।প্রণালি: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে খামির তৈরি করুন। প্রতিটি ৪০০ গ্রাম করে কেটে নিয়ে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ৩৫ মিনিট পর তুলে ফেলুন।ওটমিল ব্রেডউপকরণ: ময়দা ১ কেজি, চিনি ৪০ গ্রাম, লবণ ১৫ গ্রাম, মাখন ৫০ গ্রাম, ইস্ট ২০ গ্রাম, ইমপ্রুভার পাউডার ১০ গ্রাম, ডিম ১টা, ওটমিল ১০০ গ্রাম, পানি পরিমাণমতো।প্রণালি: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে খামির তৈরি করুন। প্রতিটি ৪০০ গ্রাম করে কেটে নিয়ে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ৩৫ মিনিট পর তুলে ফেলুন।রয়েল আইসিন কেকউপকরণ: মাখন ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, ডিম ১০টা, ময়দা ৬২৫ গ্রাম, বেকিং পাউডার ৫ গ্রাম, ভ্যানিলা ৫ মিলি লিটার, চেরি ১০০ গ্রাম, কমলার খোসা ১০০ গ্রাম, কাঠবাদাম কুচি ১০০ গ্রাম, কিশমিশ ১০০ গ্রাম, গুঁড়া চিনি ৫০০ গ্রাম, ৩টা ডিমের সাদা অংশ।প্রণালি: মাখন ও চিনি ডিমের সঙ্গে মিশিয়ে বিট করুন। ময়দা ও বেকিং পাউডার ছেঁকে নিয়ে মিশিয়ে দিন। এবার ভ্যানিলা, চেরি, কমলার খোসা, কাঠবাদাম কুচি কিশমিশ দিয়ে ভালো করে খামির তৈরি করুন। এবার এটাকে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় আঁচ দিন। ৩০ থেকে ৩৫ মিনিট পর নামিয়ে ঠান্ডা করে নিন। চিনির গুঁড়া ও ডিমের সাদা অংশ দিয়ে রয়েল আইসিন তৈরি করুন। ঠান্ডা কেক সাইজ করে কেটে নিয়ে রয়েল আইসিন দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।ভ্যানিলা লগ কেকউপকরণ: ডিম ৮টা, চিনি ২০০ গ্রাম, ময়দা ২০০ গ্রাম, ভ্যানিলা ৫ গ্রাম , মাখন ৫০ গ্রাম, বাটার ক্রিম।প্রণালি: চিনি ও ডিম বিট করে নিন। পরে ময়দা ছেঁকে নিয়ে বিট করা চিনি ও ডিমের সঙ্গে মিশিয়ে নিন। মাখন তরল করে নিয়ে ভ্যানিলা ও মাখন মিশিয়ে খামির তৈরি করুন। ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ২০ মিনিট রেখে নামিয়ে ফেলুন। ঠান্ডা হলে ক্রিম দিয়ে রোল করে নিন। পরে লগ আকৃতিতে কেটে সাজিয়ে পরিবেশন করুন।জিঞ্জার ব্রেড কুকিজউপকরণ: মাখন ৩৫০ গ্রাম, ব্রাউন সুগার ২৫০ গ্রাম, খাওয়ার সোডা ৫ গ্রাম, লবণ ৪ গ্রাম, আদা গুঁড়া ৫ গ্রাম, দারচিনি পাউডার ৫ গ্রাম, লবঙ্গ গুঁড়া ২ গ্রাম, ডিম ২টা, মধু ৪৪০ গ্রাম, ময়দা ৭৫০ গ্রাম।প্রণালি: মাখন ও চিনি একসঙ্গে মাখাতে হবে। নরম হলে ডিম ভেঙে দিতে হবে। এবার বাকি সব মিশিয়ে খামির তৈরি করুন। এবার ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ১৫ থেকে ২০ মিনিট পর নামিয়ে ফেলুন।সিনামন লিপস কুকিজউপকরণ: মাখন ১ কেজি, চিনি ৮০০ গ্রাম, ডিম ২টা, ডিমের কুসুম ৪টা, ময়দা ১৮০০ গ্রাম, এলাচ গুঁড়া ৩০ গ্রাম।প্রণালি: মাখন ও চিনি একসঙ্গে মেখে ডিম ও ডিমের কুসুম দিয়ে মেখে নিতে হবে। পরে ময়দা, এলাচ গুঁড়া মিশিয়ে খামির তৈরি করে পাতার আকৃতিতে কেটে নিতে হবে। এবার ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ২০ মিনিট রেখে নামিয়ে নিতে হবে।আইস বক্স কুকিজ ও পিনাট বাটার কুকিজও একই নিয়মে আলাদা আকৃতিতে কাটতে হবে।