বড়দিনের বড় আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়দিন এলেই নানা রকম কেক তৈরি হয়। কিনে আনা কেক তো আছেই। যদি ঘরে তৈরি হয় মজাদার কেক, তবে তো ষোলআনাই খাঁটি। রেসিপি দিয়েছেন কল্পনা রহমান। ক্রিসমাস ব্রাউনিউপকরণ: ময়দা দেড় কাপ, ডিম ৪টা, কোকো পাউডার পৌনে ১ কাপ, চিনি দেড় কাপ, এসেন্স ১ চা-চামচ, গলানো মাখন পৌনে ১ কাপ, বেকিং পাউডার আধা চা-চামচ, বেকিং সোডা আধা চা-চামচ, ড্রাই ফ্রুটস আধা কাপ।প্রণালি: ময়দা, কোকো, বেকিং পাউডার ও বেকিং সোডা একসঙ্গে ঢেলে রাখতে হবে। মাখন ও চিনি অল্প কেটে ডিম দিয়ে এক মিনিট বিট করে ময়দার মিশ্রণ মেশাতে হবে আলতোভাবে। ছোট করে ড্রাই ফ্রুটস কেটে সামান্য কর্নফ্লাওয়ারে গড়িয়ে এই মিশ্রণে মেশাতে হবে।রুচিমতো ডাইসে বেক করে চকলেট সসে সাজিয়ে পরিবেশন করুন।চকলেট সস: ২০০ গ্রাম ডার্ক চকলেট ডবল বয়লারে গলিয়ে ২ টেবিল-চামচ বাটার দিয়ে নাড়তে হবে। এবার আধা কাপ ঘন দুধ ওই চকলেট মিশ্রণে মিশিয়ে গরম গরম কেকের ওপর ঢেলে দিতে হবে। ওপরে পেস্তাকুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।রেইনবো মাফিনউপকরণ: মাখন ২০০ গ্রাম, চিনি দেড় কাপ (গুঁড়া), ময়দা দেড় কাপ, বেকিং পাউডার ২ চা-চামচ, কোকো পাউডার ২ টেবিল-চামচ, লাল রং কয়েক ফোঁটা, ডিম ৩টা, কনডেন্সড মিল্ক এক কৌটার এক-তৃতীয়াংশ, গুঁড়ো দুধ ২ টেবিল-চামচ।প্রণালি: ময়দা, বেকিং পাউডার, গুঁড়ো দুধ একসঙ্গে ঢেলে রাখতে হবে।মাখন ও চিনি বিট করে একটির পর একটি ডিম দিয়ে বিট করতে হবে। মাখনের মিশ্রণে ঢেলে রাখা ময়দা ঠান্ডা করে মেশাতে হবে।ঠান্ডা করা মিশ্রণ তিন ভাগ করে এক ভাগে কোকো পাউডার, এক ভাগে লাল রং মেশাতে হবে। ফ্রিজে রাখা মাফিন প্যান বের করে তাতে চামচ দিয়ে তিন রঙের মিশ্রণ পর পর দিয়ে প্রিহিটেড ওভেনে বেক করতে হবে। ১৬০ ডিগ্রি সেলসিয়াসে ২০-২৫ মিনিট।ব্ল্যাক ফরেস্ট কেকউপকরণ: ময়দা পৌনে এক কাপ, ডিম ৪টা, দুধ ২ টেবিল-চামচ, চিনি পৌনে এক কাপ, বেকিং পাউডার ১ চা-চামচ, কুকিং চকলেট ৫০ গ্রাম, কোকো পাউডার ২ টেবিল-চামচ, চকলেট সিরাপ ১ টেবিল-চামচ, মাখন পৌনে এক কাপ, সেভেন আপ ১ বোতল।প্রণালি: ময়দা, দুধ, বেকিং পাউডার ও কোকো পাউডার একসঙ্গে চেলে নিতে হবে। মাখন ও কুকিং চকলেট একসঙ্গে গলিয়ে নিতে হবে। এবার ডিমের সাদা অংশ ও হলুদ অংশ আলাদা করে নিতে হবে। ডিমের সাদা অংশের মেরাং প্রস্তুত করতে হবে। এবার চিনি দিয়ে বিট করতে হবে। একটু পর হলুদ অংশ দিয়ে বিট করতে হবে। খুব ভালো বিট হলে ময়দার মিশ্রণ মেলাতে হবে। সব শেষে মাখনের মিশ্রণ মিশিয়ে বেকিং ডিশে ঢেলে তাড়াতাড়ি ওভেনে দিয়ে বেক করতে হবে। ১৬০ ডিগ্রি সেলসিয়াসে ৩৫-৪০ মিনিট বেক করতে হবে। ঠান্ডা করে সফট ক্রিম অথবা হুইপ ক্রিম দিয়ে সাজাতে করতে হবে।সফট ক্রিম: মাখন ২০০ গ্রাম, আইসিং সুগার পৌনে এক কাপ, ডিমের সাদা অংশ ১টা, কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ, বরফ কিউব ১টা, এসেন্স ৪-৫ ফোঁটা এবং গলানো মাখন ১ টেবিল-চামচ।প্রণালি: ডিমের সাদা অংশ মেরাং করে চিনি দিয়ে বিট করতে হবে। এবার মাখন, কর্নফ্লাওয়ার, বরফ কিউব ও এসেন্স দিয়ে আবার খুব ভালোভাবে বিট করতে হবে ১০ মিনিট। ১০ মিনিট ফ্রিজে রেখে আবার ১০ মিনিট বিট করতে হবে। সব শেষে গলানো মাখন দিয়ে আইসিং করতে হবে।হুইপ ক্রিম২ প্যাকেট হুইপ ক্রিম পাউডার এবং খুব ঠান্ডা পৌনে এক কাপ তরল দুধ দিয়ে ভালোভাবে বিট করলেই হুইপ ক্রিম হয়ে যাবে।ক্রিমি জেলো পুডিংউপকরণ: দুধ ১ কেজি, ডিম ৪টা, গুঁড়ো দুধ আধা কাপ, চিনি আধা কাপ, মাখন এসেন্স আধা চা-চামচ, স্ট্রবেরি জেলো ১ প্যাকেট, পানি ২ কাপ, চায়না গ্রাস ২ টেবিল-চামচ, ঘি ১ টেবিল-চামচ।প্রণালি: ১ কেজি দুধ জ্বালিয়ে আধা কেজি পরিমাণে এনে ডিম, গুঁড়ো দুধ, চিনি ও এসেন্স দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখতে হবে। যে পাত্রে পুডিং বসাতে হবে, সেই পাত্রে ঘি ব্রাশ করে পুডিংয়ের মিশ্রণ ঢেলে ডাবল বয়লারে ৩০ মিনিট অথবা প্রেসার কুকারে ১৫ মিনিট অথবা ওভেনে ২৫ মিনিট ২০০ ডিগ্রিতে বেক করতে হবে। চায়না গ্রাস দুই কাপ গরম পানিতে ১০ মিনিট ভিজিয়ে রেখে অল্প আঁচে চুলায় বসাতে হবে। একটু পর চায়না গ্রাস পানিতে মিশে গেলে জেলো দিয়ে নাড়তে হবে। হালকা ঠান্ডা করতে হবে। পুডিং ঠান্ডা করে জেলোর মিশ্রণ ঢেলে ফ্রিজে রাখতে হবে। ঠান্ডা হলে উল্টিয়ে জেলোর প্রলেপ ওপরে দিয়ে পরিবেশন করুন।