বড়লিয়া প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ার বড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন সম্প্রতি উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাংবাদিক শহীদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শামসুল হক চৌধুরী। বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা রাশেদ মনোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবেশচন্দ্র ভট্টাচার্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. নাসিরউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন কবি নাজিমুদ্দীন শ্যামল। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। বিশেষ অতিথি সংসদ সদস্য শামসুল হক চৌধুরী বাড়ির আঙিনায় ফলদ গাছ রোপণ এবং ক্ষুদ্র খামার গড়ে তুলে নিজেদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধান ও বিশেষ অতিথি নতুন ভবনের ফলক উন্মোচন করেন। বিজ্ঞপ্তি।