বড়হাতিয়া মগদেশ্বরী কমপ্লেক্সের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
লোহাগাড়ার বড়হাতিয়া মগদেশ্বরী কমপ্লেক্সের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনের অনুষ্ঠান ১০ এপ্রিল শেষ হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল বিনা মূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, গীতাপাঠ, ধর্ম সম্মেলন, অহোরাত্র নামযজ্ঞ ও প্রসাদ বিতরণ। চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার জিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর আহমদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারা দিবা। বিশেষ অতিথি ছিলেন শ্রীনিবাস দাশ ও রঞ্জন দাশগুপ্ত। এতে প্রায় দুই হাজার গরিব ও দুঃস্থ রোগীদের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। ধর্ম সম্মেলনে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন জ্যোতিষানন্দ পুরী মহারাজ। অনুষ্ঠান উদ্বোধন করেন সাংসদ চেমন আরা তৈয়ব। প্রধান অতিথি ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন মহিলা, শিশু ও স্বাস্থ্যবিভাগের পরিচালক রিজিয়া রেজা চৌধুরী। উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি শিব শংকর নাথের সভাপতিত্বে ও কমপ্লেক্সের সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র নাথের পরিচালনায় বক্তব্য দেন স্বদেশ চক্রবর্তী, রাখাল দাশগুপ্ত, জিতেন্দ্র প্রসাদ নাথ, নুরুল আবছার চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।