বয়স যখন চল্লিশের কাছাকাছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০ ও ৪০ বছর বয়সীদের ব্যায়াম জরুরি
৩০ ও ৪০ বছর বয়সীদের ব্যায়াম জরুরি

আপনার বয়স কী ৩০ থেকে ৪০-এর মধ্যে? তাহলে নিয়মিত ব্যায়াম করুন। নইলে পরবর্তী সময়ে মস্তিষ্কের একটি সমস্যায় ভুগতে পারেন।
নিয়মিত ব্যায়াম যাঁরা করছেন না, তাঁদের জন্য সতর্কবার্তা দিয়েছেন মার্কিন গবেষকেরা। তাঁরা বলছেন, ৩০ আর ৪০-এর কোঠায় গিয়ে নিয়মিত ব্যায়াম না করা হলে পরবর্তী জীবনে মস্তিষ্ক সংকুচিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই যাঁরা অলস প্রকৃতির, তাঁদের কিছুটা ঘাম ঝরানোর পরামর্শ দিচ্ছেন গবেষকেরা।
‘নিউরোলজি’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা-সংক্রান্ত নিবন্ধ।
বোস্টন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের গবেষক নিকোল স্পার্টানো বলেন, ৩০ ও ৪০ বছর বয়সের কোঠায় যাঁরা কুঁড়েমি করেন, ২০ বছর পর তাঁরা এর ফলটা টের পাবেন। কারণ তাঁরা মস্তিষ্কের আকার ছোট হয়ে যাওয়ার প্রমাণ পেয়েছেন। গবেষকেরা ১ হাজার ৫৮৩ জন মানুষকে নিয়ে এ গবেষণা চালান।