বয়স হলো দশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ সেপ্টেম্বর সন্ধ্যার আলো জ্বলে উঠতেই বেশ উজ্জ্বল দেখাচ্ছিল ঢাকার পান্থপথের সামুরাই কনভেনশন সেন্টার। অতিথিদের আগমনে ছিল গমগমে। এই দিনে ছেলেদের পোশাকের জনপ্রিয় ব্র্যান্ড মেনজ ক্লাবের ১০ বছর পূর্তির আয়োজন ছিল সেখানে চোখে পড়ার মতো। সারা দেশে এরই মধ্যে তাদের ১৭টি শাখা। ১০ বছরের এই আয়োজনও তাই ছিল চোখধাঁধানো। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা আসাদুজ্জামান নূর বলেন, ‘আগে কখনো পোশাকের দিকে তেমন নজর ছিল না আমার। কিন্তু কে হতে চায় কোটিপতি অনুষ্ঠানের মাধ্যমে আমাকে আধুনিক পোশাকে সুসজ্জিত করে তুলেছে মেনজ ক্লাব। আর তাদের আয়োজনও আমার কাছে বেশ আন্তরিক মনে হয়, যা পোশাক দেখেই বোঝা যায়।’ মেনজ ক্লাবের প্রধান নির্বাহী মাহমুদুল হেলাল বলেন, ‘আজ মেনজ ক্লাবের যে পরিচিতি, তার সবটুকু কৃতিত্ব আমার কর্মীদের। তাঁদের আন্তরিক প্রচেষ্টার কারণে আমরা সামনে এগিয়ে চলেছি। আর আজ ক্রেতারা যে আমাদের ওপর আস্থা রাখছেন, আমরা তাঁদের সেই নির্ভরতার জন্য সাধুবাদ জানাই।’ আনুষ্ঠানে বিভিন্ন শো-রুমের কর্মীদের মধ্যে উপহার বিতরণ করে কর্তৃপক্ষ। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল মেনজ ক্লাব পরিবারের মনমাতানো ফ্যাশন শোর আয়োজন, যেখানে তারা নিজেদের টি-শার্ট, শার্ট, পাঞ্জাবি ও ব্লেজার উপস্থাপন করে র‌্যাম্পের মাধ্যমে।