ভণ্ডামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ অক্টোবর সিলেট সরকারি কলেজের ছাত্রী খাদিজাকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। দেশের বেশির ভাগ মানুষই খাদিজার সমব্যথী। তবে কেবল খাদিজাই নন, আরও অনেক নারী নির্যাতনের শিকার হচ্ছেন প্রতিদিনই। তাহলে আমরা সবাই কি আসলেই খাদিজার ব্যথায় কাতর? সেটা হলে তো নারী নির্যাতনই থাকত না! নারী নির্যাতনের বেলায় অনেকের আসল প্রতিক্রিয়া দেখার চেষ্টা করি চলুন। লেখা: আলিয়া রিফাত

.
.

ইশ্‌! দিনেদুপুরে একটা মেয়েকে কোপাল আর সবাই খালি দাঁড়িয়ে ভিডিও করল! ক্যামেরা ফেলে বদমাইশটাকে থামাতে পারল না? সেলফিশ সব।

ভাইয়া, বড় ভাইয়া ভাবি রে মারতাছে! শিগগির ঠ্যাকান।

পাকামো করিস না তো। এগুলো ওদের স্বামী-স্ত্রীর ব্যাপার। আমি কেন জড়াব ওর মধ্যে? যা, আমাদের জন্য চা নিয়ে আয়।

হাসপাতালে যাচ্ছ? ইশ্‌! ফ্রি থাকলে আমিও যেতে পারতাম। ঠিক আছে, তোমরা ওর সাথে সেলফি তুলে ফেসবুকে ট্যাগ করে দিয়ো।

খালাম্মা, ভাবির হাত বঁটিতে কাইটা গেছে। স্যাভলন দেন।

অ্যাই, যা তো। নবাবের বেটি বাপের বাড়িতে কোনো দিন রান্নাঘরে যায়নি যেন! কী যে হবে আমার ছেলেটার এই আহ্লাদী বউ নিয়ে!

ছদরুল আমাদের কেউ নয়। সে একটা বর্বর!

তাহলে তার ছাপানো পোস্টারে আপনার ছবি কেন?

কাম অন। আমি সেলিব্রিটি মানুষ। যে কেউ আমার ছবি ছাপতে পারে! এতে সমস্যা কোথায়!

খামাখা কি আর মারে? মেয়ের ​িক কোনো দোষ ছিল না?

প্রেম করলেই বিয়ে করতে হবে নাকি? ওই লোফারটাকে তুই ভুলে যা। আমার ডাক্তার বন্ধুর সাথেই তোর বিয়ে হবে।