ভবিষ্যতে নেতা হলে যা করবে শিশুরা
শিশুদের প্রশ্ন করা হয়েছিল, যদি তারা কখনো রাজনীতিতে যোগ দেয়, তাহলে শিশুদের উন্নতির জন্য তারা কী ধরনের উদ্যোগ নেবে। শিশুরা জানিয়েছে, তারা শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু, কাজ, বিনোদন, রাজনৈতিক পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন, শারীরিক শাস্তি এবং সব ধরনের বৈষম্য বন্ধে কাজ করবে।
শিক্ষাক্ষেত্রে: বিদ্যালয় প্রতিষ্ঠা, এটা ছাড়া শিক্ষাক্ষেত্রে উন্নতি সম্ভব নয়। শিক্ষার্থীদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করতে শিক্ষকদের উৎসাহী করবে। মানসম্মত শিক্ষাদানের জন্য শিক্ষকদের উদ্বুদ্ধ করবে। বিদ্যালয়ে বিনা মূল্যে কম্পিউটার প্রদান করবে। দরিদ্র শিশুদের বৃত্তির ব্যবস্থা করবে। শিক্ষাসংক্রান্ত ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে। ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্য হ্রাস করে প্রতিটি শিশুকে একই রকম শিক্ষার সুযোগ দেবে। বয়স্ক শিক্ষা কার্যক্রম চালু করবে।
স্বাস্থ্যক্ষেত্রে: শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে নিরাপদ পানি ও খেলার সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করবে। বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেবে। সব শিশুর জন্য খাদ্যের নিশ্চয়তা প্রদান করবে। টিকাদান ও রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলবে। শিশুদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করবে। নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন পদ্ধতি ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করবে।
নারী ও শিশু: মা ও শিশুর স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করবে। তাদের সাংস্কৃতিক ও সামাজিক অধিকার নিশ্চিত করবে। যেকোনো দুর্যোগে নারী ও শিশুরা যাতে পর্যাপ্ত পরিমাণে সহায়তা পায়, তা নিশ্চিত করবে। কম বয়সী শিশুদের শারীরিক ও মানসিক প্রয়োজন সম্পর্কে মায়েদের সচেতন করবে।
কাজ: শিশুশ্রম বন্ধ করবে। কর্মস্থলে শ্রমিকদের অধিকার রক্ষায় আইন প্রণয়ন করবে।
বিনোদনের ক্ষেত্রে: বিনোদন পার্ক (বিনা মূল্যে প্রবেশ) স্থাপন করবে। বিদ্যালয়ে বিনোদনমূলক সরঞ্জাম প্রদান করবে।
রাজনৈতিক সংস্কৃতি: রাজনৈতিক নেতারা যাতে শিশুদের রাজনৈতিক শোভাযাত্রা, মিছিল ও অন্যান্য কর্মসূচিতে ব্যবহার করতে না পারেন, এ বিষয় নিশ্চিত করবে। শিশুসংক্রান্ত বিষয়গুলোকে উদ্বুদ্ধ করবে। রাজনৈতিক সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। (সহিংস উপায়ে নয়) সরকারি সাহায্য বিতরণে কোনো ধরনের প্রভাব বিস্তার করা হবে না। অযোগ্য কাউকে চাকরি পাওয়ানোর জন্য কোনো ধরনের তদবির করা হবে না।
শারীরিক শাস্তি: বিদ্যালয় ও বাড়িতে শারীরিক শাস্তি ও মানসিক নির্যাতন নিরুৎসাহিত করবে। শারীরিক শাস্তির কুফল সম্পর্কে শিক্ষক ও মা-বাবাকে জানাবে।