ভবিষ্যতের পৃথিবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় যেটা থাকে অবাস্তব, পরবর্তী কোনো একটা সময়ে সেটাই বাস্তব হয়ে ধরা দেয় মাঝেমধ্যে। একটা সময় মানুষ আকাশে ওড়ার কথা চিন্তাও করতে পারত না। কিন্তু এখন সেটা সাধারণ ব্যাপার। সে রকম অনেক কিছু মনে হবে কল্পনার, কিন্তু পরে হয়তো সেটা কোনো দিন বাস্তবে ধরা দেবে। যেমন ধরা দিয়েছে ২০২১ সালে। সে সময় আবার পৃথিবীতে ফিরে এসেছে জাদুর মায়াবী জগৎ। আর সেটা নিয়েই তৈরি হয়েছে কম্পিউটার গেমস শ্যাডোরান। চারটি জাতির মানুষ, এলফ, ট্রল ও ড্র নিয়ে গেমসের কাহিনি। এর মধ্যে এলফ হচ্ছে গেমের সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন জাতি, কিন্তু তাদের শক্তি কম। বিশাল আকৃতির অনেকটা দৈত্যের মতো ধীরগতিসম্পন্ন যুদ্ধবাজ জাতি হচ্ছে ট্রল। এ রকম প্রতিটি জাতিরই কিছু কিছু বৈশিষ্ট্য আছে। এই পৃথিবীটা ঠিক রাখাই খেলোয়াড়ের মূল কাজ। গেমটির মজা হচ্ছে অস্ত্রের পাশাপাশি মারামারির নানা কৌশল ও জাদু ব্যবহার করা যাবে। আর দরকার মতো জাদু ক্ষমতা, অস্ত্র ও মারামারির বিভিন্ন কৌশল শিখে নেওয়া যাবে পয়সার বিনিময়ে। গেমটিতে খেলোয়াড়েরা বিশেষ কিছু ক্ষমতা পাবেন। এর মধ্যে একটি হচ্ছে টেলিপোর্ট হওয়ার ক্ষমতা। এটি ব্যবহার করে গেমার এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারবে। স্মার্টলিংকের সাহায্যে লুকিয়ে থেকে শত্রু খুঁজে বের করা বা শত্রুদের ট্র্যাকিং করা খুবই সহজ হবে। এন্টিম্যাজিক পাওয়ার ব্যবহার করে গেমার তার ওপরের জাদুর প্রভাব থেকে মুক্তি পেতে পারবে। এ ছাড়া বিপদের সময় জোরে দৌড়ানোর ক্ষমতা তো আছেই। গেমে বিভিন্ন অস্ত্র থাকবে। আর সময়ের পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে গেমসের শব্দ এবং গ্রাফিক্স। সুতরাং গড়ে তুলুন আপনার ভাবনার পৃথিবী। তাল মিলিয়ে চলুন সময়ের সঙ্গে।যা যা প্রয়োজনপ্রসেসর: ইন্টেল পেন্টিয়াম ৪, ১.৮ গিগাহার্টজ।র্যাম: ৫১২ মেগাবাইট। ভিডিও কার্ড: ৬৪ মেগাবাইট থ্রিডি।ডাইরেক্ট এক্স: ৯.০।হার্ডডিস্ক ড্রাইভ: ৫ গিগাবাইট খালি জায়গা।সিডি-রম ড্রাইভ: ১৬এক্স।