ভবিষ্যত্ নির্মাণের জন্য দরকার বাধাহীন বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেন, ‘উচ্চশিক্ষা বলতে আমরা উন্নত সমাজব্যবস্থা, জ্ঞান-বিজ্ঞান ও সৃষ্টিশীলতার কথা বলি। কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, উন্নত বিশ্বের তুলনায় বিজ্ঞান ও প্রযুক্তিগত প্রতিযোগিতায় আমরা অনেকটা পিছিয়ে। ভবিষ্যত্ নির্মাণের জন্য তাই সবার আগে দরকার বাধাহীন বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা। এখনই সময় বিজ্ঞান ও প্রযুক্তির আন্দোলনকে এগিয়ে নেওয়ার।’ সায়েন্স কাউন্সিল ও ‘বোস-আইনস্টাইন সম্মাননা-২০১৩’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে গত বুধবার এ অনুষ্ঠানের আয়োজন করে চিটাগাং সায়েন্স ফাউন্ডেশন (সিএসএফ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। উদ্বোধন করেন মহানগর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিন। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক বিধান মিত্র। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক এম নাসিরুল হক, হাসান আকবর, চিটাগাং সায়েন্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কল্যাণ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ‘বোস-আইনস্টাইন সম্মাননা-২০১৩’ গ্রহণ করেন হাসিনা মহিউদ্দিন ও অনুপম সেন। পরে তাঁরা একে একে গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেন। সম্মাননাপ্রাপ্তরা হলেন: ইউএডিপি চেয়ারম্যান যদু দাশগুপ্ত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক খুশী মোহন বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক গাজী সালেহ উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মঞ্জুর-উল-আমীন চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক অধীর রঞ্জন দাশ, মেরিট বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ।নিজস্ব প্রতিবেদক।