ভবিষ্যৎ পাত্রের গুণাবলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলে অত্যন্ত ভালো, ফুটপাত দিয়ে বাইক চালালেও হর্ন দিয়ে মানুষকে বিরক্ত করে না।
পাত্র দারুণ মেধাবী, পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র কিনলেও নকল করে না।
ছেলে অসাধারণ, এমনিতে মেইন রোড দিয়ে যাতায়াত করলেও পুলিশ দেখলে ওভারব্রিজ দিয়েই রাস্তা পার হয়।
ছেলের ৯৯ পারসেন্টই ছাত্রলীগ, কিন্তু মারামারি করে না।
ছেলে পুরাই হাতেমতাই, ঘুষের টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দেয়।