‘ভবিষ্যৎ প্রজন্মের বড় অংশটি বাস করে গ্রামে। তাদের সংস্কৃতিমান, সুষ্ঠু মানসিকতায় পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে পুরো দেশ ও জাতি প্রজ্ঞাবান প্রজন্ম পাবে। কাজটি কিছু নির্লোভ ও নির্মোহ ব্যক্তি করে গেছেন নিভৃত পল্লিতে। তাঁদেরই একজন সংগীতজ্ঞ হরিরঞ্জন চক্রবর্তী।’ ৯ এপ্রিল সংগীতজ্ঞ হরিরঞ্জন চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম এসব কথা বলেন।বাঁশখালী বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক হিমাংশু বিমল ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক এসএম আনসার আলী, বীরেন্দ্র নারায়ণ রায়, নির্মলেন্দু বিকাশ দাশ ও বিধুভূষণ রায় বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন মোস্তফা আলী। আরও বক্তব্য দেন রণজিৎ চক্রবর্তী ও শেখর দত্ত। দ্বিতীয় পর্বে ছিল সংগীতানুষ্ঠান। এতে বাঁশখালী শিল্পকলা একাডেমি ও অদ্বৈতানন্দ সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় শিল্পীরা অংশ নেন। উপস্থাপনা করেন কুমার সিকদার। বিজ্ঞপ্তি।